নবীনগরের দুই সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই তরুণ সাংবাদিক সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রবীণ সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই ভিত্তিহীন মামলা করেছে। তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন এবং নবীনগর সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই তরুণ সাংবাদিক সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রবীণ সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এই ভিত্তিহীন মামলা করেছে। তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন এবং নবীনগর সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম।
এছাড়াও উপস্থিত ছিলেন— সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, কাজল, শাফিউল আলম, মাজেদ, খন্দকার আলমগীর হোসেন, কাউসার, রহমত উল্লাহ, বাবুল, হোসাইন, আবু সুফিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
ভুক্তভোগী সাংবাদিক সোহেল খান (জেলা প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি মিথ্যা মামলার আসামি হলাম। সংবাদ সংগ্রহ করা কি অপরাধ? আমি এই বানোয়াট মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলার বাদী ডলি বেগম ও সাক্ষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
আরেক ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল হক (দেশ এডিশন ও সাপ্তাহিক তিতাসের খবর) দীর্ঘদিনের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি চান।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা প্রশাসনের প্রতি দ্রুত এই ভিত্তিহীন মামলা প্রত্যাহারের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
What's Your Reaction?