নভেম্বরেই শুরু হচ্ছে হামজাদের সাফ
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি পিছিয়ে নভেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল। ভারতের গোয়া থেকে তিনি জানান, বাংলাদেশের ফুটবল ফেডারেশন স্বাগতিক হওয়ার আবেদন করেছে এবং সেই আবেদন অনুমোদনের পথে রয়েছে। টুর্নামেন্টটি দেশের দুটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে কোন দুটি স্টেডিয়ামে খেলা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। সাফের সাতটি সদস্য দেশ ইতোমধ্যেই নভেম্বরে টুর্নামেন্টে অংশ নিতে সম্মতি দিয়েছে। ৯ থেকে ১৭ নভেম্বর ফিফা উইন্ডো থাকলেও সময় স্বল্পতার কারণে উইন্ডোর আগেই খেলা শুরুর পরিকল্পনা করছে সাফ। কারণ বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের প্রবাসী ও দ্বৈত নাগরিক ফুটবলাররা ইউরোপ ও অন্যান্য দেশের লিগে খেলেন। তাদের জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলানোর সুযোগ নিশ্চিত করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ফিফা উইন্ডো থাকলেও সে সময় ভারত এশিয়ান প্রতিযোগিতায়
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি পিছিয়ে নভেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল।
ভারতের গোয়া থেকে তিনি জানান, বাংলাদেশের ফুটবল ফেডারেশন স্বাগতিক হওয়ার আবেদন করেছে এবং সেই আবেদন অনুমোদনের পথে রয়েছে। টুর্নামেন্টটি দেশের দুটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে কোন দুটি স্টেডিয়ামে খেলা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
সাফের সাতটি সদস্য দেশ ইতোমধ্যেই নভেম্বরে টুর্নামেন্টে অংশ নিতে সম্মতি দিয়েছে। ৯ থেকে ১৭ নভেম্বর ফিফা উইন্ডো থাকলেও সময় স্বল্পতার কারণে উইন্ডোর আগেই খেলা শুরুর পরিকল্পনা করছে সাফ। কারণ বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের প্রবাসী ও দ্বৈত নাগরিক ফুটবলাররা ইউরোপ ও অন্যান্য দেশের লিগে খেলেন। তাদের জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলানোর সুযোগ নিশ্চিত করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ফিফা উইন্ডো থাকলেও সে সময় ভারত এশিয়ান প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়া হয়। টুর্নামেন্ট আয়োজনের অন্যতম বড় বাধা ছিল স্পন্সর সংকট। তবে সেই সমস্যারও সমাধান হয়েছে বলে জানিয়েছেন সাফ সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল।
What's Your Reaction?