নয়ন আহমেদের ৩টি কবিতা 

আহা  এই কবিতাটি দাঁড়িয়ে আছে একটি ধ্বংসের হৃৎপিণ্ডের ওপর। দিয়াবাড়ির পেটের ভেতর  মাইলস্টোন স্কুলের বুকের মধ্যে   উড়োজাহাজের উগড়ে দেওয়া গলিত আগুনের মতো        অশ্রুপাত নিঃশ্বাস নিলে  নেমে আসে ধানের চেয়ে বস্তুত আরও অনেক ধান আরও অনেক কল ও কারখানার ধোঁয়াসম্প্রদায় মানুষের বোকামির কতো উচ্চতা  একটি পোড়া ভূগোলের                       রোদহীনতার গল্প  বিপর্যয় হাত-পা মেলে দিয়ে হুড়মুড় করে ছুটে আসে। আহা! ভাষাও কখনো কখনো চুপ হয়ে যায় । তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ফুল ফোটে না আর। এই কবিতাটি পুড়ে পুড়ে ছাই হচ্ছে                      —  যেমন সভ্যতা।                      কান্না কি তবে একটা বঙ্গোপসাগর?   চোর   খুব বিলম্বে পৌঁছলো ডাক;তোমার চুম্বন,খামে মোড়া- খুলে দেখি,কেউ চুরি করে নিয়ে গেছে দুটো ঘন নিঃশ্বাস, ঠোঁটের পরমাস্তিক কম্পন আর মাছের মতোন একটু সাঁতার। বলেছো, পাঠিয়েছো নিবিড় রাত্রি, বালিশে হেলান- দেওয়া গল্পসংকলন, তার অনন্য প্রচ্ছদ। অথচ, কী অবাক! রাত্রি; ভূতুড়ে এবং গু-মুতের গন্ধে ভরা। এই পত্র খুলে দেখেছিলো কেউ,তারপর একে একে নিয়ে গেছে  দৌঁড়ায়া তোমার বুকের দুপা

নয়ন আহমেদের ৩টি কবিতা 

আহা 


এই কবিতাটি দাঁড়িয়ে আছে একটি ধ্বংসের হৃৎপিণ্ডের ওপর।


দিয়াবাড়ির পেটের ভেতর 

মাইলস্টোন স্কুলের বুকের মধ্যে

 

উড়োজাহাজের উগড়ে দেওয়া গলিত আগুনের মতো 

      অশ্রুপাত নিঃশ্বাস নিলে 

নেমে আসে ধানের চেয়ে বস্তুত আরও অনেক ধান

আরও অনেক কল ও কারখানার ধোঁয়াসম্প্রদায়

মানুষের বোকামির কতো উচ্চতা 

একটি পোড়া ভূগোলের 
          
          রোদহীনতার গল্প 

বিপর্যয় হাত-পা মেলে দিয়ে হুড়মুড় করে ছুটে আসে।

আহা!

ভাষাও কখনো কখনো চুপ হয়ে যায় ।

তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

ফুল ফোটে না আর।

এই কবিতাটি পুড়ে পুড়ে ছাই হচ্ছে 
                 
  —  যেমন সভ্যতা।

                    

কান্না কি তবে একটা বঙ্গোপসাগর?

 


চোর

 

খুব বিলম্বে পৌঁছলো ডাক;তোমার চুম্বন,খামে মোড়া-

খুলে দেখি,কেউ চুরি করে নিয়ে গেছে দুটো ঘন নিঃশ্বাস,

ঠোঁটের পরমাস্তিক কম্পন আর মাছের মতোন একটু সাঁতার।

বলেছো, পাঠিয়েছো নিবিড় রাত্রি, বালিশে হেলান- দেওয়া গল্পসংকলন, তার অনন্য প্রচ্ছদ।
অথচ, কী অবাক! রাত্রি; ভূতুড়ে এবং গু-মুতের গন্ধে ভরা।

এই পত্র খুলে দেখেছিলো কেউ,তারপর একে একে নিয়ে গেছে 

দৌঁড়ায়া তোমার বুকের দুপাশে বিজ্ঞানসম্মত শোভা পায়;

অহর্নিশ।

এখন,শুধুই ঠোঁট পড়ে আছে আলুথালু।

চোরে নিয়ে গেছে সুসিদ্ধ সমাজবিজ্ঞান।


 

চাকা


দূরের অসুখী যত চাকা-

কাছের উত্তাপে জুড়ে থাক।

পরদেশে যত গৃহকথা-

নিজ দেশে শয্যা খুঁজে পাক।

স্বদেশে- বিদেশে যত প্রেম-

পৃথিবীতে পুণ্যময় হোক।

যত আছে গতির সড়ক-

বাঙময় সব শ্লোক হোক।

চাকা দেখি, চাকার জীবন-

এক সুরে বাঁধি তার গান।

কাছে কাছে থাকুক হৃদয়-

যেন সব মাঠে বোনা ধান।

করি আজ চাকার বন্দনা।

আলো চাই; জীবন অন্ধ না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow