নরওয়ের রাজধানীতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে অসলোর পশ্চিম অংশে দূতাবাস কম্পাউন্ডে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কলেজ শিক্ষার্থী সেবাস্তিয়ান টরস্টাড। তিনি বলেন, রাস্তায় ঘন ধোঁয়া ছিল এবং দূতাবাসের প্রবেশপথ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পরে পুলিশ কুকুর, ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে এলাকায় তল্লাশি চালায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। তবে ইরান যুদ্ধ শুরুর পর ইউরোপে মার্কিন দূতাবা
নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে অসলোর পশ্চিম অংশে দূতাবাস কম্পাউন্ডে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কলেজ শিক্ষার্থী সেবাস্তিয়ান টরস্টাড। তিনি বলেন, রাস্তায় ঘন ধোঁয়া ছিল এবং দূতাবাসের প্রবেশপথ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে আর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পরে পুলিশ কুকুর, ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে এলাকায় তল্লাশি চালায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মার্কিন দূতাবাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। তবে ইরান যুদ্ধ শুরুর পর ইউরোপে মার্কিন দূতাবাসে এটি সম্ভবত প্রথম বিস্ফোরণের ঘটনা।
What's Your Reaction?