নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ
নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে চালানো এ অভিযানে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৯ হাজার লিটার ডিজেল শনাক্ত ও জব্দ করা হয়। পরে জব্দকৃত এই জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে মাধবদীর ভগিরতপুর এলাকার এম কে সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাজস্ব আদায় হয়। যা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে। সঞ্জিত সাহা/কেএইচকে/জেআইএম
নরসিংদীর পলাশে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় অভিযুক্তদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে চালানো এ অভিযানে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে অবৈধভাবে সংরক্ষিত প্রায় ৯ হাজার লিটার ডিজেল শনাক্ত ও জব্দ করা হয়। পরে জব্দকৃত এই জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে মাধবদীর ভগিরতপুর এলাকার এম কে সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রি করা হয়। এতে মোট ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাজস্ব আদায় হয়। যা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
সঞ্জিত সাহা/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?