নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা, সাত আসামি রিমান্ডে

নরসিংদীর মাধবদীতে বাবার হাত থেকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাতজনকে আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, কিশোরী হত্যা মামলার প্রধান আসামি নূরাসহ সাতজনকে ১০দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। দুপুরে নরসিংদী জজ কোর্টের জুডিশিয়াল আদালতের বিচারক মো. মেহেদী হাসান তাদের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর কাইয়ুম বলেন, মামলার এজহারের প্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে সরাসরি চারজন জড়িত। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠকের বিচারক ও সহায়তাকারী সাবেক মেম্বারসহ সাতজনকে গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলাতক দুই আসামিকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষকে সহায়ত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা, সাত আসামি রিমান্ডে

নরসিংদীর মাধবদীতে বাবার হাত থেকে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাতজনকে আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কিশোরী হত্যা মামলার প্রধান আসামি নূরাসহ সাতজনকে ১০দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। দুপুরে নরসিংদী জজ কোর্টের জুডিশিয়াল আদালতের বিচারক মো. মেহেদী হাসান তাদের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাধবদী থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর কাইয়ুম বলেন, মামলার এজহারের প্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে সরাসরি চারজন জড়িত। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সালিশ বৈঠকের বিচারক ও সহায়তাকারী সাবেক মেম্বারসহ সাতজনকে গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পলাতক দুই আসামিকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নরসিংদীতে কিশোরী ধর্ষণ-হত্যা, সাত আসামি রিমান্ডে

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এ মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষকে সহায়তা দেবে না। পুলিশ আন্তরিক হয়ে মামলাটির দ্রুত চার্জশিট দিলে ছয়মাসের মধ্যে মামলাটি শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী।

গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) নরসিংদীর মাধবদীতে বাবাকে ছুরির মুখে জিম্মি করে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় নূর মোহাম্মদ নূরাসহ তার সঙ্গীরা। পরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ সরিষাক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা।

সঞ্জিত সাহা/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow