নরসিংদীতে পুকুরে ডুবে প্রাণ গেলো একই পরিবারের তিন শিশুর
নরসিংদীর মনোরহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদির পুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি এবং শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। নিহতদের মধ্যে দুইজন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহাম্মদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা বেড়াতে এসে শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় সুমাইয়া পানিতে ডুবে গেলে তাকে খুঁজতে ফাতেমা ও আশামনিও পানিতে নামে। পরে তারাও তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সঞ্জিত সাহা/কেএইচকে/এএসএম
নরসিংদীর মনোরহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদির পুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি এবং শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। নিহতদের মধ্যে দুইজন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহাম্মদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের সন্তান। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা বেড়াতে এসে শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় সুমাইয়া পানিতে ডুবে গেলে তাকে খুঁজতে ফাতেমা ও আশামনিও পানিতে নামে। পরে তারাও তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সঞ্জিত সাহা/কেএইচকে/এএসএম
What's Your Reaction?