নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

নরসিংদীর পলাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। গোপন তথ্যের ভিত্তিতে মূলপাড়ার ‘নূর নাবিলা সাইজিং মিল’-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এই ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধার ৯ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়। পরে স্থানীয় ‘এমএমকে সিএনজি ফিলিং স্টেশন’-এ সরকার নির্ধারিত মূল্যে সেই তেল বিক্রয় করা হয়। বিক্রয়লব্ধ ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জ্বালানি তেল ও নিত

নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

নরসিংদীর পলাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ। গোপন তথ্যের ভিত্তিতে মূলপাড়ার ‘নূর নাবিলা সাইজিং মিল’-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এই ডিজেল উদ্ধার করা হয়।

উদ্ধার ৯ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়। পরে স্থানীয় ‘এমএমকে সিএনজি ফিলিং স্টেশন’-এ সরকার নির্ধারিত মূল্যে সেই তেল বিক্রয় করা হয়। বিক্রয়লব্ধ ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জ্বালানি তেল ও নিত্যপণ্যের অবৈধ মজুতবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow