নরসিংদীর পাঁচটি আসনেই এগিয়ে বিএনপি
নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট গ্রহণ অত্যন্ত ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে’ শেষ হয়েছে। জেলার ৬টি উপজেলার ৫টি আসনে ৬৬৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে কিছুটা উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে নির্বাচনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ কেন্দ্রে ভোট দেন ড. আবদুল মঈন খান। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন। অন্যদিকে সকাল ৮টায় নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট গ্রহণ অত্যন্ত ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে’ শেষ হয়েছে। জেলার ৬টি উপজেলার ৫টি আসনে ৬৬৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে কিছুটা উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকালে নির্বাচনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ কেন্দ্রে ভোট দেন ড. আবদুল মঈন খান। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন।
অন্যদিকে সকাল ৮টায় নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ভোট প্রদান শেষে তিনিও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। জনগণ যাকেই ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করবে তাকেই মেনে নিবেন বলে জানান। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সার্বিক পরিবেশ ছিল শান্ত।
এছাড়া একইদিন সকাল পৌনে ৮টায় নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
নরসিংদীর বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সিরাজনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পুরুষ ভোটার জাকির হোসেন ভূইয়া জানান, দীর্ঘদিন পর আজ নির্বিঘ্নে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। ৫৮ বছর বয়সী এই ভোটার বলেন, ১৯৯৬ সালের পর এরকম শান্তিপূর্ণ ভোট হয়নি।
নরসিংদী-৩ আসনে বারৈগাঁও কেন্দ্রে ৪৩ বছর বয়সী ভোটার জুলেখা বেগম বলেন, ২০ বছরের মধ্যে তিনি আর ভোট দিতে পারেননি। একবার ভোট কেন্দ্রে এসে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। এরপর থেকে তিনি আর কোনো নির্বাচনে ভোট দিতে আসেননি। কিন্তু এবার শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি আনন্দিত।
নরসিংদী-১ (সদর) আসনের বানিয়াছল শহীদ সাত্তার রেলওয়ে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬২ বছর বয়সী অহিদ মিয়া বলেন, দীর্ঘদিন পর সুন্দর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন।
নরসিংদী জেলার পাঁচটি আসনে মোট ৬৬৩ টি ভোটকেন্দ্রে খুবই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর ৬ শতাধিক সদস্য, পুলিশের ১ হাজার ৫০০ সদস্য, বিজিবি’র ১৩ প্ল্যাটুন সদস্য ছাড়াও র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে মাঠে ছিলেন। ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে।
What's Your Reaction?