নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপু বিশ্বাস
জল্পনা-কল্পনা শেষে নর্থ সাউথ গ্রুপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আবাসন খাতে গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিতের ধারাবাহিকতায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। শনিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি নর্থ সাউথ গ্রুপের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান অনুষ্ঠানে দৈনিক ‘এদিন’র নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক অপু বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অপু বিশ্বাস কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডরই হননি, বরং তিনি নিজে নর্থ সাউথ গ্রুপের প্রজেক্ট ভিজিট করে একজন সম্মানিত গ্রাহক হিসেবে প্লট ক্রয় করেছেন। এটি প্রতিষ্ঠানের প্রতি তার বিশ্বাসের একটি বড় প্রমাণ।’ নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস বলেন, ‘আবাসন প্রকল্পে গ্রাহকদের আস্থার জায়গাটি তৈরি করা এবং তা বজায় রাখা সবচেয়ে জরুরি। নর্থ সাউথ গ্রুপকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসে স
জল্পনা-কল্পনা শেষে নর্থ সাউথ গ্রুপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আবাসন খাতে গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিতের ধারাবাহিকতায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
শনিবার (২৩ মে) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি নর্থ সাউথ গ্রুপের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান অনুষ্ঠানে দৈনিক ‘এদিন’র নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক অপু বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অপু বিশ্বাস কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডরই হননি, বরং তিনি নিজে নর্থ সাউথ গ্রুপের প্রজেক্ট ভিজিট করে একজন সম্মানিত গ্রাহক হিসেবে প্লট ক্রয় করেছেন। এটি প্রতিষ্ঠানের প্রতি তার বিশ্বাসের একটি বড় প্রমাণ।’
নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস বলেন, ‘আবাসন প্রকল্পে গ্রাহকদের আস্থার জায়গাটি তৈরি করা এবং তা বজায় রাখা সবচেয়ে জরুরি। নর্থ সাউথ গ্রুপকে আমি নিজের সন্তানের মতো ভালোবেসে সাফল্যের শীর্ষে এগিয়ে নিয়ে যেতে চাই। একই সাথে সাধারণ গ্রাহকদের জন্য নিরাপদ আবাসন ও শতভাগ নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে আমি কাজ করে যাব। সবাই আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘নর্থ সাউথ গ্রুপের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, এই যাত্রা পারস্পরিক আস্থা ও সফলতার নতুন দিগন্ত তৈরি করবে।’
নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাজু বলেন, ‘দেশের উন্নয়ন ও আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। অপু বিশ্বাসের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও ইতিবাচক ভাবমূর্তি ব্র্যান্ডটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে আমার প্রত্যাশা।’
ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘নর্থ সাউথ গ্রুপ দেশের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সবাই পাশে থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারব। সর্বোপরি গ্রাহকের আস্থার প্রতীক হয়ে টিকে থাকতে চাই।’
উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল হোসেন খান বলেন, ‘অপু বিশ্বাস শুধুমাত্র একজন সফল অভিনেত্রী নন, তিনি কোটি ভক্তের আবেগের জায়গা। তার সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের করপোরেট কার্যক্রম ও ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা আশাবাদী।’
আরও পড়ুন:
দর্শক মাতাবে ঈদুল আজহার যেসব সিনেমা
ঈদে আসছে নিজাম-স্বরলিপির ‘কে তুমি’
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের পরিচালক প্রশাসন কর্নেল মো. শফিউল আলম খান (অব), দৈনিক ‘এদিন’র ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়নসহ রিহ্যাবের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তমা রশিদ।
এমআই/এমএমএফ
What's Your Reaction?