নাঈমকে হয়রানির অভিযোগে বিসিবির কড়া প্রতিক্রিয়া
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামে নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে বোর্ড। বিসিবির মতে, একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি দ্রুত ও যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। এ কারণে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড। ঘটনার খবর পাওয়ার পর থেকেই নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। ক্রিকেটারের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছে তারা। এছাড়া বিষয়টির সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে বোর্ড
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
শনিবার এক বিবৃতিতে বিসিবি জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামে নাঈম হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে বোর্ড। বিসিবির মতে, একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি দ্রুত ও যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন। এ কারণে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।
ঘটনার খবর পাওয়ার পর থেকেই নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। ক্রিকেটারের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছে তারা। এছাড়া বিষয়টির সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে বোর্ড।
বিসিবি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনার অগ্রগতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে গতকাল রাতে চট্টগ্রামে নিজ বাসায় ফেরার পথে পুলিশের মারধরের শিকার হন নাঈম। নগরীর লালখান বাজারে সিএনজি থামিয়ে তাকে মারধর করে থানায় নিয়ে যায় পুলিশ। খুলশি থানা থেকে স্থানীয় সংবাদ মাধ্যমকে জাতীয় দলের এ ক্রিকেটার বলেন, ‘এয়ারপোর্ট থেকে সিএনজিতে করে আসছিলাম। ১১টা ২৫ এর দিকে লালখান বাজারের দিকে সিএনজি দাঁড় করায় পুলিশ। আমি বের হয়ে দাঁড়াই। বললাম ব্যাগ চেক করেন। তবে ওই পুলিশ সদস্য আমাকে বলে, তুই গাড়িতে ওঠ, তুই আসামি। এরপর গলা চিপে ধরে আমাকে সিএনজিতে উঠাইছে। আমি বের হওয়ার চেষ্টা করলে দুইজন আমাকে চেপে ধরে আরেকজন মারধর করতে থাকে পাইপ দিয়ে। দুইজন পুলিশ ও একজন পাঞ্জাবি পরা কেউ ছিল। ওখানে এক পর্যায়ে প্রায় ১০০ লোক জড়ো হয়েছিল, তারা আমার পরিচয় দিলেও ওরা (পুলিশ) মারতেই থাকে। আমি পরিচয় দিয়েছি, কোনো কাজ হয়নি।’
এসকেডি/এএসএম
What's Your Reaction?