নাগরপুরে নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪টি জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের সহধর্মিণী মনোয়ারা মুকুল। এ সময় উপজেলা প্রকৌশলী ইফতেখার সরোয়ার ধ্রুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দেশের ৬৪টি জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রীর নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের সহধর্মিণী মনোয়ারা মুকুল।
এ সময় উপজেলা প্রকৌশলী ইফতেখার সরোয়ার ধ্রুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সংস্কৃতিমনা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নজরুল মঞ্চে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
What's Your Reaction?