নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেছেন, তিনি নির্বাচিত হলে তার মূল কাজ হবে নাগরিক সেবা বৃদ্ধি ও নিশ্চিত করা। রোববার (১ ফেব্রুয়ারি) তার নির্বাচনী এলাকা কামরাঙ্গীচর থানার হাসপাতাল মাঠে জনসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন।  জনসভায় বক্তব্যে তিনি বলেন, ঢাকা-৭ এর মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, বিশুদ্ধ পানির সংকট ও ডেঙ্গুসহ নানা জনস্বাস্থ্য সমস্যায় ভুগছে। এসব সমস্যা কোনো দয়া নয়, এগুলো মানুষের মৌলিক অধিকার। নির্বাচিত হলে এসব সংকট নিরসনে আমি সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবো।  হামিদুর রহমান আরও বলেন, আমার ইশতেহারের মূল লক্ষ্য হবে প্রতিটি ঘরে নিরাপদ পানি নিশ্চিত করা, গ্যাস সংযোগে বৈষম্য দূর করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ। কামরাঙ্গীচরসহ ঢাকা-৭ এর প্রতিটি ওয়ার্ডে জনস্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। জনসভা শেষে তিনি মাদরাসাতুন নূর-এ আয়োজিত হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এসময় তিনি বলেন, দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা আলোকিত প্রজন্মই সমাজকে নৈতিকতা ও মানবিকতার পথে পরিচালিত করবে। হাফেজে কোরআনর

নাগরিক সেবা নিশ্চিত করা আমার কাজ : হামিদ

ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেছেন, তিনি নির্বাচিত হলে তার মূল কাজ হবে নাগরিক সেবা বৃদ্ধি ও নিশ্চিত করা। রোববার (১ ফেব্রুয়ারি) তার নির্বাচনী এলাকা কামরাঙ্গীচর থানার হাসপাতাল মাঠে জনসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন। 

জনসভায় বক্তব্যে তিনি বলেন, ঢাকা-৭ এর মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, বিশুদ্ধ পানির সংকট ও ডেঙ্গুসহ নানা জনস্বাস্থ্য সমস্যায় ভুগছে। এসব সমস্যা কোনো দয়া নয়, এগুলো মানুষের মৌলিক অধিকার। নির্বাচিত হলে এসব সংকট নিরসনে আমি সুস্পষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবো। 

হামিদুর রহমান আরও বলেন, আমার ইশতেহারের মূল লক্ষ্য হবে প্রতিটি ঘরে নিরাপদ পানি নিশ্চিত করা, গ্যাস সংযোগে বৈষম্য দূর করা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ। কামরাঙ্গীচরসহ ঢাকা-৭ এর প্রতিটি ওয়ার্ডে জনস্বাস্থ্য ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

জনসভা শেষে তিনি মাদরাসাতুন নূর-এ আয়োজিত হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এসময় তিনি বলেন, দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা আলোকিত প্রজন্মই সমাজকে নৈতিকতা ও মানবিকতার পথে পরিচালিত করবে। হাফেজে কোরআনরা জাতির গর্ব; তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।

দিনব্যাপী এসব কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ, ধর্মীয় ব্যক্তিত্ব ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow