নাঙ্গলকোটে ভোটকেন্দ্র দখল ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাঙ্গলকোটে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভোটকেন্দ্রে দখল ও  দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর  হামলা চালায়।  খবর পেয়ে টহলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদে উদ্ধার এবং  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করে।  শনিবার (৩১ ডিসেম্বর) উপজেলার আজিয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন সেনাবাহিনীর  ৩৩ পদাতিক ডিভিশন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।  এই সেনা বলেন, কাল্পনিক এই মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।  

নাঙ্গলকোটে ভোটকেন্দ্র দখল ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাঙ্গলকোটে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ভোটকেন্দ্রে দখল ও  দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর  হামলা চালায়। 

খবর পেয়ে টহলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদে উদ্ধার এবং  পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করে। 

শনিবার (৩১ ডিসেম্বর) উপজেলার আজিয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন সেনাবাহিনীর  ৩৩ পদাতিক ডিভিশন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। 

এই সেনা বলেন, কাল্পনিক এই মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং অন্যান্য  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow