নাজিম আল মামুনের অনুকবিতা

একসবকিছু হারিয়ে যে ছুটে যায় দিগ্বিজয়ের লক্ষ্যে,তার সাথে কেউ না থাকলেও সাহস আছে পক্ষে। দুইতোমার নয়নে নক্ষত্র দেখি বলে, চেয়ে থাকি তাইসূর্য থেকে মুখ ফিরিয়ে নিলে সূর্যমুখী হওয়া যায়? তিনকেউ না থাকুক, অন্তত কিছু আলো থেকো বুকে;রাত জাগা হোক, কলম-খাতা-ব্ল্যাককফির চুমুকে। চাররঞ্জিত কলমের কালি দিয়ে যে বিদ্রোহ আঁকেপরিবর্তনের সূচনা হয় তখন—বিপ্লবের ডাকে। পাঁচহারিয়ে যাবার সময় এসেছে, হারিয়ে যাচ্ছি দূরেআর ডাক দিও না কেউ, দিবানিশি কিংবা ভোরে। ছয়কারো প্রতি নেই অভিমান, তাই বলছি না ভালোবেসোতবুও তোমার বুকে অন্তত আমার জন্য ঘৃণাটুকু রেখো। আরও পড়ুন জি বি এম রুবেল আহম্মেদের অনুকবিতা এসইউ

নাজিম আল মামুনের অনুকবিতা

এক
সবকিছু হারিয়ে যে ছুটে যায় দিগ্বিজয়ের লক্ষ্যে,
তার সাথে কেউ না থাকলেও সাহস আছে পক্ষে।

দুই
তোমার নয়নে নক্ষত্র দেখি বলে, চেয়ে থাকি তাই
সূর্য থেকে মুখ ফিরিয়ে নিলে সূর্যমুখী হওয়া যায়?

তিন
কেউ না থাকুক, অন্তত কিছু আলো থেকো বুকে;
রাত জাগা হোক, কলম-খাতা-ব্ল্যাককফির চুমুকে।

চার
রঞ্জিত কলমের কালি দিয়ে যে বিদ্রোহ আঁকে
পরিবর্তনের সূচনা হয় তখন—বিপ্লবের ডাকে।

পাঁচ
হারিয়ে যাবার সময় এসেছে, হারিয়ে যাচ্ছি দূরে
আর ডাক দিও না কেউ, দিবানিশি কিংবা ভোরে।

ছয়
কারো প্রতি নেই অভিমান, তাই বলছি না ভালোবেসো
তবুও তোমার বুকে অন্তত আমার জন্য ঘৃণাটুকু রেখো।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow