নাটোরে গরু কিনতে এসে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার জন্য তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন। শনিবার বিকেলে গরুর হাটে এসে তিনি রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘লালমণি এক্সপ্রেস’ ট্রেনটি ওই স্থান অতিক্রম করছিল। মোবাইল ফোনে মগ্ন থাকায় তিনি ট্রেনের আগমন বা হুইসেল খেয়াল করতে পারেননি। ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেস

নাটোরে গরু কিনতে এসে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধু পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনাবেচার জন্য তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন। শনিবার বিকেলে গরুর হাটে এসে তিনি রেললাইনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগতির ‘লালমণি এক্সপ্রেস’ ট্রেনটি ওই স্থান অতিক্রম করছিল। মোবাইল ফোনে মগ্ন থাকায় তিনি ট্রেনের আগমন বা হুইসেল খেয়াল করতে পারেননি। ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শান্তাহার রেলওয়ে থানার একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পরবর্তী বাংলাবান্দা এক্সপ্রেসে করে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাবে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow