নাটোরে বেড়েছে দুম্বার চাহিদা
মরুভূমির প্রাণী দুম্বা পালন হচ্ছে নাটোরের মনোরম প্রকৃতির মাঝেই। জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে গড়ে উঠেছে দুম্বার খামার। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারটিতে দুম্বার চাহিদাও বেড়েছে। দুম্বা ছাড়াও এই খামারে ১৪ প্রজাতির ছাগল, বিভিন্ন জাতের গরু ও গাড়ল রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে। সরজমিনে ঘুরে দেখা যায়, সুবিশাল পুকুরের ধারে, ছায়াঘেরা প্রকৃতির মধ্যে ৩২ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ‘ভাই ভাই ছাগল ও দুম্বা খামার’। এই খামারটিতে রয়েছে ১৪ প্রজাতির ৩০০টি ছাগল। এছাড়া রয়েছে গাড়ল ও গরু। তবে বিশাল পরিসরের এই খামারটির অন্যতম আকর্ষণ মরুভূমির দুম্বা। ইতোমধ্যে জেলার একমাত্র দুম্বার খামার বলে পরিচিতিও পেয়েছে এটি। খামারি হান্নান সরকার জানান, ২০০৭ সালে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দুই জোড়া দুম্বা সংগ্রহ করেন। সেই থেকে দিনে দিনে খামাটিতে বেড়েছে দুম্বার সংখ্যা। গত কোরবানিতে এই খামার থেকে ৮০টি দুম্বা বিক্রি হয়েছিল। বর্তমান খামারটিতে টার্কি, আওয়াসি, নাগরি জাতের দুম্বার সংখ্যা ৬০টি। যার মধ্যে ৩০টি দুম্বা আসন্ন কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ওজনে দেড় মণ থেক
মরুভূমির প্রাণী দুম্বা পালন হচ্ছে নাটোরের মনোরম প্রকৃতির মাঝেই। জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামে গড়ে উঠেছে দুম্বার খামার। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারটিতে দুম্বার চাহিদাও বেড়েছে। দুম্বা ছাড়াও এই খামারে ১৪ প্রজাতির ছাগল, বিভিন্ন জাতের গরু ও গাড়ল রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন এই খামারে।
সরজমিনে ঘুরে দেখা যায়, সুবিশাল পুকুরের ধারে, ছায়াঘেরা প্রকৃতির মধ্যে ৩২ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ‘ভাই ভাই ছাগল ও দুম্বা খামার’। এই খামারটিতে রয়েছে ১৪ প্রজাতির ৩০০টি ছাগল। এছাড়া রয়েছে গাড়ল ও গরু। তবে বিশাল পরিসরের এই খামারটির অন্যতম আকর্ষণ মরুভূমির দুম্বা। ইতোমধ্যে জেলার একমাত্র দুম্বার খামার বলে পরিচিতিও পেয়েছে এটি।
খামারি হান্নান সরকার জানান, ২০০৭ সালে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দুই জোড়া দুম্বা সংগ্রহ করেন। সেই থেকে দিনে দিনে খামাটিতে বেড়েছে দুম্বার সংখ্যা। গত কোরবানিতে এই খামার থেকে ৮০টি দুম্বা বিক্রি হয়েছিল। বর্তমান খামারটিতে টার্কি, আওয়াসি, নাগরি জাতের দুম্বার সংখ্যা ৬০টি। যার মধ্যে ৩০টি দুম্বা আসন্ন কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। ওজনে দেড় মণ থেকে শুরু করে ৪ মণ পর্যন্ত। এক একটি দুম্বার দাম ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত।
তিনি আরও জানান, মরুভূমির প্রাণী দুম্বার রোগ বালাই কম হয়। সেই সঙ্গে খাবার খরচও কম। দেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়েছে প্রাণীটি। লাভজনক হওয়ায় দেশে বাণিজ্যিকভাবে দুম্বা পালনের সম্ভাবনাও দেখা দিয়েছে।
হান্নান সরকার আরও বলেন, শুরুতে তেমন চাহিদা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দুম্বার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে কোরবানির মৌসুমে এর চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই কোরবানির পশু হিসেবে দুম্বা কিনতে আসেন। আবার অনেকে প্রাণীটিকে এক নজর দেখার জন্যও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দিন জানান, বাংলাদেশের আবহাওয়া দুম্বা পালনের উপযোগী ও লাভজনক হওয়ায় এই দেশে বাণিজ্যিকভাবে দুম্বা পালনের সম্ভাবনা দেখা দিয়েছে। দুম্বা পালনে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে প্রাণিসম্পদ বিভাগ।
রেজাউল করিম রেজা/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?