নাটোরে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়। নাজমুল হোসেন উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লার সাদেক মন্ডলের ছেলে। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ধামানিয়াপাড়ায় ও একজনের বাড়ি একই পৌরসভার লক্ষীপুরে। বর্তমানে আহত আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন। আরও পড়ুন নৌকাডুবি, বাবার চোখের সামনেই প্রাণ গেল ছেলের এর আগে গত ৮ আগস্ট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় গরুবাহী ভটভটির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান দুজন। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। সবশেষ শনিবার আরও একজন মারা গেলেন। দুর্ঘটনায় নিহতরা হলেন ধামানিয়াপাড়া মহল্লার দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, নাজমুল হোসেন এবং লক্ষীপুর মহল্লার আব্দুর রহমান। বনপাড়া হাইওয়ে থানার ওসি আলম
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়।
নাজমুল হোসেন উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লার সাদেক মন্ডলের ছেলে।
নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ধামানিয়াপাড়ায় ও একজনের বাড়ি একই পৌরসভার লক্ষীপুরে। বর্তমানে আহত আরও দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সবাই গরু ব্যবসায়ী ছিলেন।
এর আগে গত ৮ আগস্ট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় গরুবাহী ভটভটির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান দুজন। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। সবশেষ শনিবার আরও একজন মারা গেলেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন ধামানিয়াপাড়া মহল্লার দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, নাজমুল হোসেন এবং লক্ষীপুর মহল্লার আব্দুর রহমান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক চালককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেজাউল করিম রেজা/এসআর
What's Your Reaction?
