নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশু আবরারের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত আবরার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে আবরার। শুক্রবার সকালে সবার অগোচরে খেলাধুলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. বায়েজীদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
কুমিল্লার চৌদ্দগ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত আবরার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে আবরার। শুক্রবার সকালে সবার অগোচরে খেলাধুলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. বায়েজীদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
What's Your Reaction?