নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটির লাশ উদ্ধার করেন। মৃত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম আক্তার দম্পতির মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু মুনতাহা সবার অজান্তে নানাবাড়ির নিকটবর্তী নীলকমল নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা-মা ও নানাবাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। একপর্যায়ে নদীর পানিতে ডুবে যেতে পারে- এমন আশঙ্কায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে রাত ৯টার দিকে নীলকমল নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমু

নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানাবাড়িতে বেড়াতে এসে নীলকমল নদের পানিতে ডুবে মুনতাহা জান্নাত (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা শিশুটির লাশ উদ্ধার করেন। মৃত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম আক্তার দম্পতির মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী গ্রামে নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু মুনতাহা সবার অজান্তে নানাবাড়ির নিকটবর্তী নীলকমল নদে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে শিশুটির বাবা-মা ও নানাবাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। একপর্যায়ে নদীর পানিতে ডুবে যেতে পারে- এমন আশঙ্কায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে রাত ৯টার দিকে নীলকমল নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow