নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী

ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে জুঁই আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী। রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এঘটনা ঘটে। নিখোঁজ জুই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানায়, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছরের কিশোরী জুঁই। আজ সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীতে স্বজনদের সাথে গোসল করতে নামে জুঁই। ভালো সাঁতার না জানা এই কিশোরী হুট করেই জোয়ারের তোড়ে নদীর গহীনে তলিয়ে যায়। আশেপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ। জুঁইয়ের খোঁজে পায়রা নদীতে উদ্ধার অভিযান চলছে। এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীকে পাওয়া যায়নি।

নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রী

ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে জুঁই আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী।

রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এঘটনা ঘটে। নিখোঁজ জুই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানায়, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছরের কিশোরী জুঁই। আজ সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীতে স্বজনদের সাথে গোসল করতে নামে জুঁই। ভালো সাঁতার না জানা এই কিশোরী হুট করেই জোয়ারের তোড়ে নদীর গহীনে তলিয়ে যায়। আশেপাশের মানুষ তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ। জুঁইয়ের খোঁজে পায়রা নদীতে উদ্ধার অভিযান চলছে।

এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি টিম ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীকে পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow