নাফ নদীতে বড়শিতে ধরা পড়লো সাড়ে ২২ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বঁড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে টেকনাফের হ্নীলা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমেদ জেলের কাছ থেকে মাছটি ২৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। হ্নীলা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমেদ বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফের নাফ নদীতে এক জেলের বঁড়শিতে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে আমি তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি। তিনি আরও বলেন, মাছটি এখন হ্নীলা বাজারে কেটে প্রতি কেজি ১,২০০ টাকা দামে বিক্রি করা হবে। মাছটি একদম তরতাজা। এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, নাফনদীর কোরাল মাছের স্বাদও বেশ ভালো হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। মাঝে মাঝে জেলেদের জালে বা বঁড়শিতে বড় আকারের কোরাল মাছও ধরা পড়ে। জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস

নাফ নদীতে বড়শিতে ধরা পড়লো সাড়ে ২২ কেজির কোরাল

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বঁড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ।

শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে টেকনাফের হ্নীলা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমেদ জেলের কাছ থেকে মাছটি ২৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

হ্নীলা এলাকার মাছ ব্যবসায়ী আলী আহমেদ বলেন, শনিবার দুপুরের দিকে টেকনাফের নাফ নদীতে এক জেলের বঁড়শিতে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। বিষয়টি জানতে পেরে আমি তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি।

নাফ নদীতে বড়শিতে ধরা পড়লো সাড়ে ২২ কেজির কোরাল

তিনি আরও বলেন, মাছটি এখন হ্নীলা বাজারে কেটে প্রতি কেজি ১,২০০ টাকা দামে বিক্রি করা হবে। মাছটি একদম তরতাজা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, নাফনদীর কোরাল মাছের স্বাদও বেশ ভালো হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। মাঝে মাঝে জেলেদের জালে বা বঁড়শিতে বড় আকারের কোরাল মাছও ধরা পড়ে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow