নামাজের সময় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত সিলেটের এক বাজারে
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে। স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারে পরিচিত এই অঞ্চলে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঐতিহ্য দীর্ঘদিনের। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং এর প্রশংসা করেছেন। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা পলী রানী দেব (ভূমি অফিসার) কালবেলাকে বলেন
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নামাজের সময় সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী হরিপুর বাজার জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা হুযাইফা আল হেলাল।
তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হরিপুর বাজারে প্রতি ওয়াক্ত নামাজের সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং নামাজ শেষে পুনরায় কার্যক্রম চালু করা হবে।
স্থানীয়রা জানান, অতীতেও এই বাজারে গান-বাজনা, টিভি, ভিসিডি ও ডিভিডি প্রদর্শন নিষিদ্ধ ছিল এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। এলাকার প্রখ্যাত আলেম অলিকুল শিরোমণি আল্লামা শেখ আব্দুল্লাহ হরিপুরীর নামানুসারে পরিচিত এই অঞ্চলে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঐতিহ্য দীর্ঘদিনের।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং এর প্রশংসা করেছেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা পলী রানী দেব (ভূমি অফিসার) কালবেলাকে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। তবে আমাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল আহমদ। এতে উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা কুতুব উদ্দীন শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
What's Your Reaction?