নাম জটিলতায় এক গ্রাহকের বিদ্যুৎ বিল যাচ্ছে অন্যের বাড়িতে

নরসিংদীর শিবপুরে নাম জটিলতায় বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তিতে পড়েছেন এক মনির হোসেন নামের এক গ্রাহক। নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় স্থানীয় আরেকজন গ্রাহকের বিল যাচ্ছে তার বাড়িতে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ করেও স্থায়ী প্রতিকার পাননি বলে ভুক্তভোগী মনির হোসেন।  অভিযোগপত্র সূত্রে জানা যায়, মনির হোসেন উপজেলার উত্তর সাদারচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মমতাজ উদ্দিন এবং বিদ্যুতের মিটার নম্বর- ৫৯৯/২৩৮১। একই এলাকার আরেকজন বাসিন্দার নামও মনির হোসেন এবং তার বাবার মমতাজ উদ্দিন। তবে তার মিটার নম্বর- ৫৯৯/৩৫৮০। অর্থাৎ নাম, বাবার নাম ও গ্রামের নাম একই হলেও দুই গ্রাহকের মিটার নম্বরে মিল নেই; কিন্তু মিটার নম্বর না মিলিয়ে বিল করায় তৈরি হয়েছে জটিলতা। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মনির হোসেন (মিটার নম্বর- ৫৯৯/২৩৮১) । অভিযোগকারী মনির হোসেন জানান, নাম ও বাবার নাম দেখে বিল দেওয়ার সময় ভুলক্রমে মিটার নম্বর- ৫৯৯/৩৫৮০ এর বিলের কাগজ অন্য মনির হোসেনের (মিটার নম্বর- ৫৯৯/২৩৮১) বাড়িতে দেওয়া হয়। মিটার নম্বরের বিষয়টি না বুঝে তিনি পূর্বে ওই বিল পর

নাম জটিলতায় এক গ্রাহকের বিদ্যুৎ বিল যাচ্ছে অন্যের বাড়িতে
নরসিংদীর শিবপুরে নাম জটিলতায় বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তিতে পড়েছেন এক মনির হোসেন নামের এক গ্রাহক। নাম ও বাবার নামের সঙ্গে মিল থাকায় স্থানীয় আরেকজন গ্রাহকের বিল যাচ্ছে তার বাড়িতে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ করেও স্থায়ী প্রতিকার পাননি বলে ভুক্তভোগী মনির হোসেন।  অভিযোগপত্র সূত্রে জানা যায়, মনির হোসেন উপজেলার উত্তর সাদারচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মমতাজ উদ্দিন এবং বিদ্যুতের মিটার নম্বর- ৫৯৯/২৩৮১। একই এলাকার আরেকজন বাসিন্দার নামও মনির হোসেন এবং তার বাবার মমতাজ উদ্দিন। তবে তার মিটার নম্বর- ৫৯৯/৩৫৮০। অর্থাৎ নাম, বাবার নাম ও গ্রামের নাম একই হলেও দুই গ্রাহকের মিটার নম্বরে মিল নেই; কিন্তু মিটার নম্বর না মিলিয়ে বিল করায় তৈরি হয়েছে জটিলতা। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মনির হোসেন (মিটার নম্বর- ৫৯৯/২৩৮১) । অভিযোগকারী মনির হোসেন জানান, নাম ও বাবার নাম দেখে বিল দেওয়ার সময় ভুলক্রমে মিটার নম্বর- ৫৯৯/৩৫৮০ এর বিলের কাগজ অন্য মনির হোসেনের (মিটার নম্বর- ৫৯৯/২৩৮১) বাড়িতে দেওয়া হয়। মিটার নম্বরের বিষয়টি না বুঝে তিনি পূর্বে ওই বিল পরিশোধ করে আসেন। এতে পরে বিদ্যুৎ বিলের হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়। ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিয়ে সমস্যার সমাধান চেয়ে আবেদন করেন। কিন্তু অভিযোগ দেওয়ার ছয় মাস পরও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বিদ্যুৎ বিল পরিশোধে ভোগান্তিতে পড়েছেন তিনি।  ভুক্তভোগী (মিটার নম্বর ৫৯৯/২৩৮১) মনির হোসেনের দাবি, দ্রুত দুই গ্রাহকের মিটার ও বিলের তথ্য আলাদাভাবে যাচাই করে সঠিক গ্রাহকের নামে সঠিক বিল নিশ্চিত করা হোক। পাশাপাশি পূর্বে ভুলভাবে পরিশোধ করা বিলের বিষয়টিও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।  এ বিষয়ে জানতে চাইলে শিবপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা মো. আল-আমিন বলেন, বিষয়টি আমি তদন্ত করে দেখব। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow