নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) রাতে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জালকুড়ি এলাকার নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মো.আকাশ/এনএইচআর/এএসএম
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. শরীফ হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) রাতে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি কড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা জালকুড়ি এলাকার নাইতাপাড়া এলাকার ওমর আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগের সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মো.আকাশ/এনএইচআর/এএসএম
What's Your Reaction?