নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী দৌড়ে পালিয়ে যান। রোববার (৮ মার্চ) সকাল ৭টায় জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন মিলে একটি মোটরসাইকেলে এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটকে দেন। এসময় দুজন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মো. আকাশ/এমএন/জেআইএম

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী দৌড়ে পালিয়ে যান।

রোববার (৮ মার্চ) সকাল ৭টায় জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন মিলে একটি মোটরসাইকেলে এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটকে দেন। এসময় দুজন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জাগো নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মো. আকাশ/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow