নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় মো. লালন মিয়ার নির্মাণাধীন নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। ফায়ার সার্ভিস জানায়, পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (১৯) ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরেই তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।  

নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ফতুল্লার ভোলাইল গেইদ্দার বাজার এলাকায় মো. লালন মিয়ার নির্মাণাধীন নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

ফায়ার সার্ভিস জানায়, পানির ট্যাংকির সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে দেলোয়ার মৃধা (৩৫) ও রানা (১৯) ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। এ সময় ভেতরেই তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow