নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যোগারদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়েছে।   নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, স্থানীয়ভাবে শপ্ফা নামে পরিচিত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি পুলিশকে দেখে একটি আগ্নেয়াস্ত্র ফেলে দৌড়ে চলে যায়। পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, যোগারদিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের বাড়ি থেকে অভিযানে এসব উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগের ডাকাতির মামলা রয়েছে।

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে যোগারদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়েছে।
 
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, স্থানীয়ভাবে শপ্ফা নামে পরিচিত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি পুলিশকে দেখে একটি আগ্নেয়াস্ত্র ফেলে দৌড়ে চলে যায়। পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, যোগারদিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের বাড়ি থেকে অভিযানে এসব উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগের ডাকাতির মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow