নারায়ণগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতে বন্দরের একরামপুর সিএসডি গেট এলাকা নিজ বসতবাড়ি থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে। নিহতের বাবা আবুল হোসেন বলেন, তার ছেলে গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। দিন ভর তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনের পকেট জানালা দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। যদিও ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল তবে ঘরের পেছনের দিকে একটি পকেট জানালা রয়েছে। সেটি দিয়ে মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারে। আর লাশটির হাত বাঁধা ছিল; সেই সাথে জানালাটিও খোলা ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। মোবাশ্বির শ্রাবণ/এমআরএম

নারায়ণগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাতে বন্দরের একরামপুর সিএসডি গেট এলাকা নিজ বসতবাড়ি থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, তার ছেলে গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। দিন ভর তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনের পকেট জানালা দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। যদিও ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল তবে ঘরের পেছনের দিকে একটি পকেট জানালা রয়েছে। সেটি দিয়ে মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারে। আর লাশটির হাত বাঁধা ছিল; সেই সাথে জানালাটিও খোলা ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow