নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের নির্বাচনি প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ইলুমদী বাসভবনে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আতাউর রহমান খান আঙ্গুর বলেন, এদিন বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় গণসংযোগ চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সমর্থক নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমার বহরে থাকা ৭টি গাড়ির ভাঙচুর করা হয়। এসময় ৭-৮ জন নেতাকর্মী আহত হন। তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। আমি প্রশাসনকে বলবো আপনারা নির্বাচনের লেবেল ফিল্ড তৈরি করেন। যাদের জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের নির্বাচনি প্রচারণাকালে তার গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ইলুমদী বাসভবনে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান খান আঙ্গুর বলেন, এদিন বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় গণসংযোগ চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের সমর্থক নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমার বহরে থাকা ৭টি গাড়ির ভাঙচুর করা হয়। এসময় ৭-৮ জন নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। আমি প্রশাসনকে বলবো আপনারা নির্বাচনের লেবেল ফিল্ড তৈরি করেন। যাদের জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow