নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

মাসুদ আহমেদ উজ্জ্বল একসময় ঘরোয়া শীর্ষ লিগে নিয়মিত খেলেছেন। গ্লাভস জোড়া তুলে রেখেছেন, মনোযোগ দিয়েছেন কোচিংয়ে। তারপরও দক্ষতা কিন্তু হারিয়ে ফেলেননি নারী জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ। বুড়োদের ফুটবল আয়োজন ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সিজন-১’ শিরোপা জয় কিন্তু সেই ইঙ্গিতই করছে। আদর্শ স্কুলকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক এই পেশাদার গোলরক্ষক। ফাইনালে আদর্শ স্কুল ২-০ গোলে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জিতে নেয় ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সিজন-১’-এর শিরোপা। প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হারায় চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়কে। অন্য সেমিফাইনালে আদর্শ স্কুল ১-০ গোলে হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পেছনে ফেলে জায়গা করে নেয় শিরোপার লড়াইয়ে। ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের আয়োজন করা আসর শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল পুরোনো বন্ধুদের প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী চলা এই আয়োজনে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলার ১০ শিক্ষাপ্রতিষ্ঠান—লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, আ

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

মাসুদ আহমেদ উজ্জ্বল একসময় ঘরোয়া শীর্ষ লিগে নিয়মিত খেলেছেন। গ্লাভস জোড়া তুলে রেখেছেন, মনোযোগ দিয়েছেন কোচিংয়ে। তারপরও দক্ষতা কিন্তু হারিয়ে ফেলেননি নারী জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ। বুড়োদের ফুটবল আয়োজন ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সিজন-১’ শিরোপা জয় কিন্তু সেই ইঙ্গিতই করছে। আদর্শ স্কুলকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাবেক এই পেশাদার গোলরক্ষক।

ফাইনালে আদর্শ স্কুল ২-০ গোলে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জিতে নেয় ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ, সিজন-১’-এর শিরোপা। প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হারায় চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়কে। অন্য সেমিফাইনালে আদর্শ স্কুল ১-০ গোলে হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পেছনে ফেলে জায়গা করে নেয় শিরোপার লড়াইয়ে।

১৯৯৮ সালের এসএসসি ব্যাচের আয়োজন করা আসর শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল পুরোনো বন্ধুদের প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী চলা এই আয়োজনে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলার ১০ শিক্ষাপ্রতিষ্ঠান—লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ বার একাডেমি, গণবিদ্যা নিকেতন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়। জালকুড়ির স্পোর্টস অ্যারেনার সবুজ মাঠ দিনভর মুখর ছিল ফুটবলারদের উপস্থিতিতে।

এই আয়োজনের নেপথ্যে শ্রম দিয়েছেন এম কে হাসান বিপু, মেজবাউল হক মারুফ, শিপলু সিনহা, রতন হোসেন, সুমন ভুইয়া ও সমীর সাহাসহ ১৯৯৮ ব্যাচের একদল বন্ধু। আয়োজকদের ভাষায়, স্কুল-শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজেদের ব্যাচের বন্ধুদের একত্র করাই ছিল আয়োজনের প্রধান লক্ষ্য। বহু বছরের ব্যস্ত জীবনে ছিটকে পড়া বন্ধুরা এই আয়োজনের সুবাদে ফিরে পান একসঙ্গে বসার সুযোগ।

মাঠের প্রতিযোগিতার বাইরে দিনভর চলেছে পুরোনো স্মৃতিচারণ, খুনসুটি আর আড্ডা। বহু বছর পর একসঙ্গে হওয়া বন্ধুদের চোখে-মুখে ছিল ফেলে আসা স্কুলজীবনের আনন্দ, যা এই আয়োজনকে দিয়েছিল অন্যরকম এক মাত্রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow