নারায়ণগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৮০ বন্দি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০ জন বন্দি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য মোট ৯২ জন বন্দি নিবন্ধন করেন। এর মধ্যে ৮৭ জন পুরুষ এবং পাঁচজন নারী বন্দি ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে তাদের ভোটগ্রহণ শুরু হয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে কারাগারে মোট ৮৭টি ব্যালট পেপার পৌঁছায়। এসব ব্যালটের মধ্যে ৮০ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কারাভ্যন্তরে ভোটগ্রহণের জন্য পুরুষ বন্দিদের জন্য দুটি এবং নারী বন্দিদের জন্য একটি মোট তিনটি বুথ স্থাপন করা হয়। নির্ধারিত বুথে গোপন কক্ষে বন্দিরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরে বন্দিদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, দীর্ঘদিন সাজাপ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৮০ বন্দি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮০ জন বন্দি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য মোট ৯২ জন বন্দি নিবন্ধন করেন। এর মধ্যে ৮৭ জন পুরুষ এবং পাঁচজন নারী বন্দি ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি থেকে তাদের ভোটগ্রহণ শুরু হয়ে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে কারাগারে মোট ৮৭টি ব্যালট পেপার পৌঁছায়। এসব ব্যালটের মধ্যে ৮০ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কারাভ্যন্তরে ভোটগ্রহণের জন্য পুরুষ বন্দিদের জন্য দুটি এবং নারী বন্দিদের জন্য একটি মোট তিনটি বুথ স্থাপন করা হয়। নির্ধারিত বুথে গোপন কক্ষে বন্দিরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন।

প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পেরে বন্দিদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, দীর্ঘদিন সাজাপ্রাপ্ত বন্দিরা কারাগারে থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুবই আনন্দিত। এটি তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। 

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় অনেক বন্দি ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেননি। এনআইডি থাকলে ভোটার ও ভোটদাতার সংখ্যা আরও বাড়তে পারত বলে তিনি মন্তব্য করেন।

কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হলো এবং বন্দিরাও নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ পেলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow