নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে খাল খনন কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গঞ্জে আলী খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সিটি করপোরেশনের খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। এসময় প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আজ থেকে খাল উদ্ধার ও খনন কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। তার অনুপ্রেরণায় আমরা এই কাজে উদ্বুদ্ধ হয়েছি। তিনি আরও বলেন, খাল খনন করার জন্য রংপুর থেকে ভেকু নিয়ে এসেছি। আমরা ধারাবাহিকভাবে খালগুলো খনন করবো। খালগুলো সংস্কার করতে পারলে পরিবেশের উন্নতি ঘটবে। একইসঙ্গে জলাবদ্ধতার অবসান ঘটবে। এসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে খাল খনন কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গঞ্জে আলী খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সিটি করপোরেশনের খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

এসময় প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আজ থেকে খাল উদ্ধার ও খনন কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। তার অনুপ্রেরণায় আমরা এই কাজে উদ্বুদ্ধ হয়েছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে খাল খনন কার্যক্রম শুরু

তিনি আরও বলেন, খাল খনন করার জন্য রংপুর থেকে ভেকু নিয়ে এসেছি। আমরা ধারাবাহিকভাবে খালগুলো খনন করবো। খালগুলো সংস্কার করতে পারলে পরিবেশের উন্নতি ঘটবে। একইসঙ্গে জলাবদ্ধতার অবসান ঘটবে।

এসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow