নারায়ণগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপির মান্নান
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২০ হাজার ৮৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখে ৩৪ হাজার ৪৬১ ভোট। অন্যান্য প্রার্থীরাও স্বতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন। ভোট গণনা শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২০ হাজার ৮৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখে ৩৪ হাজার ৪৬১ ভোট।
অন্যান্য প্রার্থীরাও স্বতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন।
ভোট গণনা শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
What's Your Reaction?