নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

নারায়ণগঞ্জ-৩ আসনে এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্ল এলাকায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। নতুন করে নির্বাচনের তিনি দাবি জানান। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০ জন। নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। /এমএন

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

নারায়ণগঞ্জ-৩ আসনে এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্ল এলাকায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। নতুন করে নির্বাচনের তিনি দাবি জানান।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০ জন। নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow