নারায়ণগঞ্জ-৩ আসন তারেক রহমানকে উপহার দিয়েছি : মান্নান
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিজয়ের পর নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এই আসন আমরা দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছি। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ বিজয় অর্জিত হয়েছে। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের এই রায় গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে একটি স্পষ্ট বার্তা। এ ফলাফল জনগণের আস্থার প্রতিফলন। এ আসনটি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। মান্নান আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি অঙ্গীকারাবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করব। উল্লেখ্য ঘোষিত ফল অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী লড়াইয়ে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৬১টি ভোট।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিজয়ের পর নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এই আসন আমরা দলের চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছি। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ বিজয় অর্জিত হয়েছে।
তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের এই রায় গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে একটি স্পষ্ট বার্তা। এ ফলাফল জনগণের আস্থার প্রতিফলন। এ আসনটি আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান।
মান্নান আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি অঙ্গীকারাবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করব।
উল্লেখ্য ঘোষিত ফল অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচনী লড়াইয়ে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৬১টি ভোট।
What's Your Reaction?