নারায়ণগঞ্জ-৫ আসনের ভোট পুনর্গণনার দাবি
ভোট কারচুপির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি এই আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন করেছেন। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছেও পুনর্গণনার আবেদন করবেন বলে জানিয়েছেন। এ বি এম সিরাজুল মামুন বলেন, ‘আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, নারায়ণগঞ্জের মানুষের আকাক্ষা ছিল; মানুষ যেভাবে ভোট দিয়েছে; যেভাবে দেওয়াল ঘড়ির পক্ষে জোয়ার ছিল সেটার প্রতিফলন পাইনি। বিভিন্ন অভিযোগ-অসঙ্গতি আসছে আমরা লক্ষ করছি। আমার ভোটাররা খুবই ব্যথিত এবং ক্ষুব্ধ। আমরা আশা করছি ন্যায়বিচার পাবো।’ অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অভিযোগ হলো মিডিয়াতে খবর আসছিল আমরা ১ লাখ ১৪ হাজার ভোটে বিজয়ী হয়েছি। এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই সঙ্গে আমাদের নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টরা কারচুপিসহ বিভিন্ন অভিযোগ করছেন সেগুলো আমরা পরে বিস্তারিত বলবো। মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস
ভোট কারচুপির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। তিনি এই আসনের বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন করেছেন। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনের কাছেও পুনর্গণনার আবেদন করবেন বলে জানিয়েছেন।
এ বি এম সিরাজুল মামুন বলেন, ‘আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, নারায়ণগঞ্জের মানুষের আকাক্ষা ছিল; মানুষ যেভাবে ভোট দিয়েছে; যেভাবে দেওয়াল ঘড়ির পক্ষে জোয়ার ছিল সেটার প্রতিফলন পাইনি। বিভিন্ন অভিযোগ-অসঙ্গতি আসছে আমরা লক্ষ করছি। আমার ভোটাররা খুবই ব্যথিত এবং ক্ষুব্ধ। আমরা আশা করছি ন্যায়বিচার পাবো।’
অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অভিযোগ হলো মিডিয়াতে খবর আসছিল আমরা ১ লাখ ১৪ হাজার ভোটে বিজয়ী হয়েছি। এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেই সঙ্গে আমাদের নিয়োগপ্রাপ্ত পোলিং এজেন্টরা কারচুপিসহ বিভিন্ন অভিযোগ করছেন সেগুলো আমরা পরে বিস্তারিত বলবো।
মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস
What's Your Reaction?