নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা মৈশুন্ডিতে একটি বাসায় গ্যাস লিকেজ বিস্ফোরণে আগুনে দগ্ধ মো. সেলিম বেপারীর (৩৩) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। এদের মধ্যে শুক্রবার সেলিমের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ দগ্ধ, মোছা. সেলিনা আক্তারের ২০ শতাংশ ও মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কজনক। কাজী আল-আমিন/এনএইচআর

নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর নারিন্দা মৈশুন্ডিতে একটি বাসায় গ্যাস লিকেজ বিস্ফোরণে আগুনে দগ্ধ মো. সেলিম বেপারীর (৩৩) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। এদের মধ্যে শুক্রবার সেলিমের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাত ১টার দিকে ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মো. মোক্তার বেপারীর শরীরের ২২ শতাংশ দগ্ধ, মোছা. সেলিনা আক্তারের ২০ শতাংশ ও মো. সেলিমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কজনক।

কাজী আল-আমিন/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow