নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে এক নারীকে পেটানোর ঘটনায় মো. শফিকুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নারীকে শারীরিক নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই তাকে বহিষ্কার করে উপজেলা যুবদল। শনিবার (১৩ জুন) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মনতারাগো বাড়ির শামসুদ্দিন মোল্লার ছেলে। এরআগে দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে তাসলিমা আক্তার খুকি (৩৫) নামে এক নারীকে বেদম পেটান যুবদল নেতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় শফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন বলেন, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে এক নারীকে পেটানোর ঘটনায় মো. শফিকুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নারীকে শারীরিক নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই তাকে বহিষ্কার করে উপজেলা যুবদল।
শনিবার (১৩ জুন) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মনতারাগো বাড়ির শামসুদ্দিন মোল্লার ছেলে।
এরআগে দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে তাসলিমা আক্তার খুকি (৩৫) নামে এক নারীকে বেদম পেটান যুবদল নেতা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় শফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন বলেন, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের অভিযোগে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এনএইচআর
What's Your Reaction?