নারীদের মারধরের ভিডিও ভাইরাল, সম্ভাব্য মেয়র প্রার্থী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ও লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল অভিযুক্ত আফতাব উদ্দিনের। এরই জের ধরে গত ৯ এপ্রিল আফতাবের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ইসমাইল হোসেন ও তার পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলার পরবর্তী দিনেও একই পরিবারের ওপর পুনরায় আক্রমণ চালানো হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন সরাসরি কয়েকজন নারীকে মারধর করছেন এবং তাদের শ্লীলতাহানির চেষ্টা করছেন। এ সময় ভুক্তভোগী নারীরা বাঁচার জন্য চিৎকার করলেও হামলাকারীরা থেমে থাকেননি। ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজু

নারীদের মারধরের ভিডিও ভাইরাল, সম্ভাব্য মেয়র প্রার্থী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন নারীকে মারধর ও শ্লীলতাহানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ও লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া ওরফে সোহাগকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামের চাঁনগাজী হাওলাদার বাড়ির ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল অভিযুক্ত আফতাব উদ্দিনের। এরই জের ধরে গত ৯ এপ্রিল আফতাবের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ইসমাইল হোসেন ও তার পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হামলার পরবর্তী দিনেও একই পরিবারের ওপর পুনরায় আক্রমণ চালানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আফতাব উদ্দিন সরাসরি কয়েকজন নারীকে মারধর করছেন এবং তাদের শ্লীলতাহানির চেষ্টা করছেন। এ সময় ভুক্তভোগী নারীরা বাঁচার জন্য চিৎকার করলেও হামলাকারীরা থেমে থাকেননি। ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ইসমাইল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩৫) বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় আফতাবসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। 

মামলার অন্য আসামিরা হলেন— আফতাবের ভাই মাহাতাব (৪৫), ভাতিজা মো. আবির (২০), ভাবি আরজু আক্তার (৩৫), মা হালিমা বেগম (৬০), সহযোগী অহিদা আক্তার (৫০) ও তার ছেলে মো. শাকিল (৩৫)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে প্রধান আসামি আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, নারীর প্রতি সহিংসতার এ ঘটনায় পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

আফতাব উদ্দিন লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক উল্যার ছেলে। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow