নারীর মর্যাদা ও অধিকারের পক্ষে ‘শোন আহ্বান’ আয়োজন জলতরঙ্গের

নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন ও সম্মান জানিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’ আগামী শুক্রবার (৮ মে) আয়োজন করতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘শোন আহ্বান’। রাজধানীর বাংলা মটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজকরা জানান, মানবসভ্যতার বিকাশে নারীর অবদান অনস্বীকার্য হলেও যুগে যুগে নারীকে অবদমন ও বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে নারীরা নিজেদের অধিকার ও অবস্থান প্রতিষ্ঠা করেছেন। সেই সংগ্রাম ও অবদানকে সম্মান জানাতেই এ আয়োজন। জলতরঙ্গের পক্ষ থেকে বলা হয়, সমাজে ক্রমবর্ধমান অস্থিরতা, বৈষম্য, মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক দ্বন্দ্বের সময়ে সংগীত হতে পারে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সংগীত মানুষের মনোজগতে প্রভাব ফেলে সুস্থ চিন্তা ও প্রতিবাদী চেতনা গড়ে তুলতে পারে। সেই লক্ষ্য নিয়েই প্রায় এক দশক ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ‘শোন আহ্বান’ অনুষ্ঠানে বাংলার নারীদের জীবন, সংগ্রাম ও আত্মমর্যাদাকে কেন্দ্র করে রচিত গান ও কবিতা পরিবেশন করা হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ই

নারীর মর্যাদা ও অধিকারের পক্ষে ‘শোন আহ্বান’ আয়োজন জলতরঙ্গের
নারীর মর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সমর্থন ও সম্মান জানিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’ আগামী শুক্রবার (৮ মে) আয়োজন করতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘শোন আহ্বান’। রাজধানীর বাংলা মটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজকরা জানান, মানবসভ্যতার বিকাশে নারীর অবদান অনস্বীকার্য হলেও যুগে যুগে নারীকে অবদমন ও বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে। নানা প্রতিকূলতা অতিক্রম করে নারীরা নিজেদের অধিকার ও অবস্থান প্রতিষ্ঠা করেছেন। সেই সংগ্রাম ও অবদানকে সম্মান জানাতেই এ আয়োজন। জলতরঙ্গের পক্ষ থেকে বলা হয়, সমাজে ক্রমবর্ধমান অস্থিরতা, বৈষম্য, মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক দ্বন্দ্বের সময়ে সংগীত হতে পারে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সংগীত মানুষের মনোজগতে প্রভাব ফেলে সুস্থ চিন্তা ও প্রতিবাদী চেতনা গড়ে তুলতে পারে। সেই লক্ষ্য নিয়েই প্রায় এক দশক ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ‘শোন আহ্বান’ অনুষ্ঠানে বাংলার নারীদের জীবন, সংগ্রাম ও আত্মমর্যাদাকে কেন্দ্র করে রচিত গান ও কবিতা পরিবেশন করা হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং সলিল চৌধুরীসহ খ্যাতিমান ব্যক্তিদের রচিত প্রচলিত ও অপ্রচলিত গান-কবিতা নিয়ে সাজানো হয়েছে এ সাংস্কৃতিক আসর। অনুষ্ঠানে জলতরঙ্গের নিয়মিত শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি করবেন বরেণ্য বাচিকশিল্পী ও মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ এবং দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার। এ ছাড়া ম্রো আদিবাসী সম্প্রদায় থেকে এ বছর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ভর্তির সুযোগ পাওয়া যাপাও মুরুংকেও সম্মান জানানো হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় থাকবেন জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা। আয়োজকরা জানিয়েছেন, নারীর অধিকার ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় বিশ্বাসী সব মানুষের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow