নারী দিবসে বিশেষ বার্তা দিলেন নুসরাত ফারিয়া

নারীর অধিকার, সংগ্রাম আর সমতার বার্তা নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে নারীদের শক্তি, সাফল্য ও আত্মমর্যাদার গল্প নতুন করে সামনে আসে। আর সেই আবহেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে আলোচনায় এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। যার পোস্টটি মুহূর্তেই দৃষ্টি কাড়ে ভক্তদের । প্রকাশিত সেই পোস্টে একটি ভিডিও যুক্ত করেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল—নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হয়ে আসা উচিত। ফারিয়ার ভাষায়, 'আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে?' নুসরাত ফারিয়া আরো বলেন, মানুষের যেমন স্বপ্ন আছে, মতামত আছে, তেমনি আছে স্বাধীনতা ও নিজের মতো করে বাঁচার অধিকার। তাই নারী দিবসে তাঁর বার্তা, “আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে। তিনি মনে করেন, অধিকার লিঙ্গভিত্তিক হওয়া উচিত নয়। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকার ও স্বাধীনতা থাকা প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow