নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের ‘আপত্তিকর’ পোস্ট ঘিরে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো। আর এসব মিছিলে নারীদের হাতে ঝাড়ু থাকা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমের নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, ‘ছাত্রদল এবং বামদের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।’ ডাকসুর এ নেতা আরও বলেন, ‘গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয় , হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন স্রেফ নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে নয় কেন নয়? যুগের পর যুগ চলে আসছে নারীর প্রতি এ বৈষম্য! নারীকে দাসে রূপান্তরিত করার এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বামেদের থেকে এটলিস্ট আমি এটা আশা করিনি।’ এছাড়ও নিজের পোস্টের মন্তব্যের ঘরে ত

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের ‘আপত্তিকর’ পোস্ট ঘিরে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো। আর এসব মিছিলে নারীদের হাতে ঝাড়ু থাকা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমের নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, ‘ছাত্রদল এবং বামদের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।’

ডাকসুর এ নেতা আরও বলেন, ‘গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয় , হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন স্রেফ নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে নয় কেন নয়? যুগের পর যুগ চলে আসছে নারীর প্রতি এ বৈষম্য! নারীকে দাসে রূপান্তরিত করার এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
বামেদের থেকে এটলিস্ট আমি এটা আশা করিনি।’

এছাড়ও নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি বলেন, ‘দেখেন আমি সমাজবিজ্ঞানের ছাত্র , আমি সমাজ পর্যবেক্ষণ করে আমার কথা বলি। আমার কথা পলিটিকালি না নেওয়ার অনুরোধ করছি।’

ডাকসু সদস্য সর্বমিত্রের এ পোস্টে ১ ঘণ্টায় এক হাজারেরও বেশি ইতবাচক ও নেতিবাচক মন্তব্য জমা পড়ে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow