নারী-শিশু মামলা নিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু

  বিচারিক (নিম্ন) আদালতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের) শুনানি হয় উচ্চ আদালত হাইকোর্টে। সেখানে নারী-শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির গঠন করা বিশেষায়িত বেঞ্চ কার্যক্রম শুরু করেছেন আজ। এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেছেন, মিরপুর ও মাগুরাসহ দেশের আলোচিত সব মামলার ডেথ রেফান্সে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত। হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ রোববার (১৪ জুন) এর কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, এ সংক্রান্ত ডেথ রেফারেন্স তথা মৃত্যুদণ্ডের মামলাগুলো শুনানির জন্য প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ গঠন করেছেন সেটির আজ ছিল প্রথম কার্যদিবস। শুরুতে আজকে এই কোর্টে ২০

নারী-শিশু মামলা নিয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু

 

বিচারিক (নিম্ন) আদালতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের) শুনানি হয় উচ্চ আদালত হাইকোর্টে। সেখানে নারী-শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির গঠন করা বিশেষায়িত বেঞ্চ কার্যক্রম শুরু করেছেন আজ।

এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেছেন, মিরপুর ও মাগুরাসহ দেশের আলোচিত সব মামলার ডেথ রেফান্সে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত।

হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আজ রোববার (১৪ জুন) এর কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, এ সংক্রান্ত ডেথ রেফারেন্স তথা মৃত্যুদণ্ডের মামলাগুলো শুনানির জন্য প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ গঠন করেছেন সেটির আজ ছিল প্রথম কার্যদিবস। শুরুতে আজকে এই কোর্টে ২০টি মামলা আছে। তারমধ্যে ২০ নম্বর হলো মাগুরার আছিয়া হত্যা মামলা।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস বলেন, আদালতে বলেছি রাষ্ট্রের অবস্থান হচ্ছে প্রত্যেক মামলায় শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না। আছিয়ার মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনবেন কি না এ বিষয়ে আদালত বলেন, প্রথম যে মামলাগুলো আছে সেগুলো ২০১৯ সালের মামলা। সে মামলার আসামিরা দীর্ঘদিন মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান করছেন। আমি বলেছি, অবশ্যই। তারপরও যদি কোনো সুযোগ থাকে মাগুরার শিশু ধর্ষণ ও হত্যা মামলাটা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা যায় না?

এই বেঞ্চে রোববারের তালিকায় নারী-শিশুবিষয়ক ২০টি মামলা কার্যতালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলা এবং ফেনীর মাদরাসা ছাত্রী হত্যা মামলা।

এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনে ১০ জুন আলাদা বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতনবিষয়ক মামলাগুলোর শুনানি হবে। এই বেঞ্চ গঠনের পর অ্যাটর্নি জেনারেল পল্লবীতে হত্যা মামলার শুনানিতে বিশেষ টিম গঠন করেছেন। যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তারমতে, বিরতিহীনভাবে তারা এ মামলার শুনানি করবেন। যাতে মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তি হয়।

এফএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow