নালিতাবাড়ীতে আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আইসিটি শিক্ষকদের সংগঠন আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাহবুবুর রহমান শাহীন সভাপতি ও অরূপ দেবনাথ কমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহরের ফরহাদ ক্যাডেট একাডেমিতে নালিতাবাড়ী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকগন এতে উপস্থিতি থেকে নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করেন। সংগঠনকে সক্রিয় করে আইসিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যান্য পদে কার্যকরী সভাপতি হিসেবে শাকাওয়াত হোসেন গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া, আসাদুজ্জামান সোহাগ, শামসুল কবীর, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ, হুমায়ুন কবীর ও কোষাধক্ষ্য আমিনুল ইসলাম নির্বাচিত হন। সভায় উপস্থিত আইসিটি শিক্ষকগণ নতুন কমিটিকে সমর্থন জানিয়ে সংস্থার কার্যক্রম জোরদার, প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো এবং তরুণ প্রশিক্ষকদের সুযোগসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠন কয়েক সপ্তাহের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করবে এবং স্থানীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুল
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আইসিটি শিক্ষকদের সংগঠন আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাহবুবুর রহমান শাহীন সভাপতি ও অরূপ দেবনাথ কমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহরের ফরহাদ ক্যাডেট একাডেমিতে নালিতাবাড়ী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকগন এতে উপস্থিতি থেকে নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করেন।
সংগঠনকে সক্রিয় করে আইসিটি শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যান্য পদে কার্যকরী সভাপতি হিসেবে শাকাওয়াত হোসেন গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া, আসাদুজ্জামান সোহাগ, শামসুল কবীর, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ, হুমায়ুন কবীর ও কোষাধক্ষ্য আমিনুল ইসলাম নির্বাচিত হন।
সভায় উপস্থিত আইসিটি শিক্ষকগণ নতুন কমিটিকে সমর্থন জানিয়ে সংস্থার কার্যক্রম জোরদার, প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো এবং তরুণ প্রশিক্ষকদের সুযোগসুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। সংগঠন কয়েক সপ্তাহের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করবে এবং স্থানীয় শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।
What's Your Reaction?