নাশকতার মামলায় সাবেক এমপি গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পাঁয়তারা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২), শৈলকূপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদে

নাশকতার মামলায় সাবেক এমপি গ্রেপ্তার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পাঁয়তারা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২), শৈলকূপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।

ওসি আরও বলেন, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে শৈলকূপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow