নাহিদের ডমিনিকান পাসপোর্টের ছবিটি ‘আসল নয়’

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ। আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব নেন। আরও পড়ুননাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর এসেছে। তবে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেকে জানায়, নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয়। প্রতিষ্ঠান বলছে, প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জামায়াত ঐক্য জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে ভোটে লড়ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এমকেআর

নাহিদের ডমিনিকান পাসপোর্টের ছবিটি ‘আসল নয়’

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ।

আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডমিনিকার নাগরিকত্ব নেন।

আরও পড়ুন
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর এসেছে। তবে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি ফ্যাক্টচেকে জানায়, নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন দাবিতে প্রচারিত পাসপোর্টের ছবিটি আসল নয়।

প্রতিষ্ঠান বলছে, প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে ডমিনিকান পাসপোর্টের একটি নমুনা বা টেম্পলেট সংগ্রহ করে তাতে নাহিদ ইসলামের ছবি ও স্বাক্ষর ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই ভুয়া পাসপোর্টটি তৈরি করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জামায়াত ঐক্য জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে ভোটে লড়ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow