নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গগণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি পাটওয়ারীকে বিদ্রূপ করে ‘জাতীয় নেতা শেখ মুজিব’ বলে উল্লেখ করেন। সাক্ষাৎকারে নুর বলেন, ব্যাচমেট হিসেবে তিনি যতদূর জানেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় নিজের পরিচয় গোপন করে ছাত্র ফেডারেশনে যোগ দেন। পরবর্তীতে সেখানে তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠার পর সীমান্ত হত্যা ইস্যুতে মানববন্ধনের মাধ্যমে পরিচিতি পান বলে দাবি করেন তিনি। নুর আরও বলেন, পাটওয়ারী পরে এবি পার্টির নেতাদের সঙ্গে কাজ করেছেন এবং একসময় গণঅধিকার পরিষদেও যোগ দিতে চেয়েছিলেন। তবে বারবার রাজনৈতিক সংগঠন পরিবর্তনের প্রবণতার কারণে তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নুর দাবি করেন, আন্দোলনের সূচনালগ্নে নেতৃত্বে ছিল গণঅধিকার পরিষদ। কিন্তু পরে নতুন কিছু মুখকে এমনভাবে সামন

নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গগণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি পাটওয়ারীকে বিদ্রূপ করে ‘জাতীয় নেতা শেখ মুজিব’ বলে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে নুর বলেন, ব্যাচমেট হিসেবে তিনি যতদূর জানেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় নিজের পরিচয় গোপন করে ছাত্র ফেডারেশনে যোগ দেন। পরবর্তীতে সেখানে তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠার পর সীমান্ত হত্যা ইস্যুতে মানববন্ধনের মাধ্যমে পরিচিতি পান বলে দাবি করেন তিনি।

নুর আরও বলেন, পাটওয়ারী পরে এবি পার্টির নেতাদের সঙ্গে কাজ করেছেন এবং একসময় গণঅধিকার পরিষদেও যোগ দিতে চেয়েছিলেন। তবে বারবার রাজনৈতিক সংগঠন পরিবর্তনের প্রবণতার কারণে তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নুর দাবি করেন, আন্দোলনের সূচনালগ্নে নেতৃত্বে ছিল গণঅধিকার পরিষদ। কিন্তু পরে নতুন কিছু মুখকে এমনভাবে সামনে আনা হয়েছে, যেন তারাই পুরো আন্দোলনের মূল পরিকল্পনাকারী। তার ভাষ্য, ৫ আগস্টের আগে যাদের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তাদেরই এখন বড় নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

নুর বলেন, ব্যক্তিগতভাবে তিনি আন্দোলনকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রেখেছেন এবং আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় সবাইকে চেনেন। এ সময় তিনি আসিফকে একজন ধারাবাহিক আন্দোলনকারী হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নাহিদ ইসলামেরও আন্দোলনে অংশগ্রহণ ছিল, যদিও মাঝখানে তিনি কিছুটা নিষ্ক্রিয় ছিলেন বলে মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে নুর বলেন, তিনি এখন বড় বড় বক্তব্য দেন, অথচ বিশ্ববিদ্যালয় জীবনে কোনো আন্দোলন, মিছিল বা কর্মসূচিতে তাকে দেখা যায়নি। ব্যঙ্গ করে তিনি বলেন, ‘মানুষ তো ভাবে তিনি যেন পীর-আউলিয়া, বিশাল জাতীয় নেতা শেখ মুজিব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow