নাড়ির টানে নারায়ণগঞ্জ ছাড়ছে হাজারো মানুষ, যানচলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। লম্বা এই ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জ ছেড়ে নিজ নিজ গ্রামে ছুটছে হাজার হাজার মানুষ। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে যাত্রীদের উপস্থিতি বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট সৃষ্টি হতে দেখা যায়নি। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সাইনবোর্ড, শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সকাল থেকেই বাসস্ট্যান্ডের প্রতিটি টিকিট কাউন্টারে যাত্রীরা ভিড় জমাচ্ছেন। বিশেষ করে নারী-শিশুদের উপস্থিতি লক্ষণীয়। যার ফলে টিকিট বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও দ্বিগুণ হবে বলে ধারণা করা যাচ্ছে। ছেলে-মেয়েকে নিয়ে কুমিল্লা যাবেন সালমা ইসলাম। তিনি বলেন, আমরা প্রতিবছরই গ্রামে ঈদ উদযাপন করি। তারই ধারাবাহিকতায় এবারও রওনা হচ্ছি। বাচ্চাদের বাবা ব্যবসা করার সুবাদে আমরা আগেভাগে চলে যাচ্ছি এবং তিনি ঈদের আগের দিন যাবেন। ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিন যাবেন মৌলভীবাজার।

নাড়ির টানে নারায়ণগঞ্জ ছাড়ছে হাজারো মানুষ, যানচলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। লম্বা এই ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জ ছেড়ে নিজ নিজ গ্রামে ছুটছে হাজার হাজার মানুষ। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে যাত্রীদের উপস্থিতি বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সাইনবোর্ড, শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আজ সকাল থেকেই বাসস্ট্যান্ডের প্রতিটি টিকিট কাউন্টারে যাত্রীরা ভিড় জমাচ্ছেন। বিশেষ করে নারী-শিশুদের উপস্থিতি লক্ষণীয়। যার ফলে টিকিট বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও দ্বিগুণ হবে বলে ধারণা করা যাচ্ছে।

ছেলে-মেয়েকে নিয়ে কুমিল্লা যাবেন সালমা ইসলাম। তিনি বলেন, আমরা প্রতিবছরই গ্রামে ঈদ উদযাপন করি। তারই ধারাবাহিকতায় এবারও রওনা হচ্ছি। বাচ্চাদের বাবা ব্যবসা করার সুবাদে আমরা আগেভাগে চলে যাচ্ছি এবং তিনি ঈদের আগের দিন যাবেন।

ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিন যাবেন মৌলভীবাজার। তিনি বলেন, সিলেটের সড়কের ভয়াবহ অবস্থা থাকা সত্বেও স্ত্রী-সন্তান নিয়ে রওনা হচ্ছি। বাবা-মায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে একটু কষ্ট সহ্য করা লাগবে। তবে টিভিতে সড়কে যানজটের কোনো খবর দেখিনি।

বাসস্ট্যান্ডের টিকিট বিক্রেতা কয়েকজন স্টাফ জানান, সকাল থেকে যাত্রীদের যথেষ্ট চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। পূর্ব নির্ধারিত ভাড়াতেই মানুষজন গন্তব্যে পৌঁছাতে পারছেন।

নাড়ির টানে নারায়ণগঞ্জ ছাড়ছে হাজারো মানুষ, যানচলাচল স্বাভাবিক

মহাসড়কের পরিস্থিতি জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদকে ঘিরে শিমরাইল মোড়, সাইনবোর্ড ও তারাবো মিলিয়ে আমাদের ৩৮ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জাগো নিউজকে বলেন, কাঁচপুর থেকে মেঘনা, কাঁচপুর থেকে যাত্রামুড়া এবং মদনপুর হয়ে এশিয়ান হাইওয়েতে আমাদের মোট ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সড়কে অবস্থান করেছে। আমরা সর্বক্ষণ সতর্ক আছি। যানজটের আশঙ্কা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঈদ উপলক্ষে আমাদের ১০টি মোবাইল টিম মহাসড়কে অবস্থান করছে। মানুষের জানমাল রক্ষা এবং যাত্রা নির্বিঘ্ন করতে আমরা সচেষ্ট।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেছেন, ঘরমুখো মানুষের নিরাপদ ও আরামদায়ক যাত্রার লক্ষ্যে আমাদের চারটি মোটরসাইকেল ও দুটি নিয়মিত মোবাইল টিম মহাসড়কে রয়েছে। যাত্রী এবং যানবাহন চালকরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে আশাবাদী।

মো. আকাশ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow