নায়ক উজ্জ্বলের সম্মানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরশাদ আদনান
দীর্ঘ সাত বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনকে ঘিরে যখন চলচ্চিত্রাঙ্গনে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তখনই এসেছে একটি আলোচিত সিদ্ধান্তের একটি খবর। সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ‘প্রিয়তমা’খ্যাত প্রযোজক আরশাদ আদনান। তবে একই পদে জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল প্রার্থী হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন আরশাদ আদনান নিজেই। নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নায়ক উজ্জ্বল সাহেব। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমাদের চলচ্চিত্র পরিবারের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তার বিপক্ষে দাঁড়ানোর প্রশ্নই আসে না। তাই তার প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ সমিতির অফিস সেক্রেটারি সুমেন্দ্রনাথ জানান, আগামী ৮ আগস্ট বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্
দীর্ঘ সাত বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির বহুল প্রতীক্ষিত নির্বাচন।
নির্বাচনকে ঘিরে যখন চলচ্চিত্রাঙ্গনে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তখনই এসেছে একটি আলোচিত সিদ্ধান্তের একটি খবর।
সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ‘প্রিয়তমা’খ্যাত প্রযোজক আরশাদ আদনান। তবে একই পদে জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল প্রার্থী হওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন আরশাদ আদনান নিজেই। নির্বাচনে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নায়ক উজ্জ্বল সাহেব। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমাদের চলচ্চিত্র পরিবারের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তার বিপক্ষে দাঁড়ানোর প্রশ্নই আসে না। তাই তার প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
সমিতির অফিস সেক্রেটারি সুমেন্দ্রনাথ জানান, আগামী ৮ আগস্ট বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই চলচ্চিত্রাঙ্গনে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। পরিচালক, শিল্পী, প্রযোজক ও প্রদর্শকদের মধ্যে দীর্ঘদিন পর সংগঠনটির কার্যক্রম সচল হওয়ার আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আবারও শিল্পের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ, আইনি জটিলতা এবং সাংগঠনিক নানা সমস্যার কারণে টানা সাত বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। সেই দীর্ঘ বিরতির পর আসন্ন নির্বাচনকে চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এমআই/এলআইএ
What's Your Reaction?